সর্বশেষ

সিরাজগঞ্জ

সলঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের মিছিল-সমাবেশ

সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিতে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার অভিযোগের বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সিরাজগঞ্জে বায়োমেডিক্যাল বর্জ্য শোধন কেন্দ্রের যাত্রা শুরু

সিরাজগঞ্জে পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ‘কমন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি’ বা যৌথ বর্জ্য শোধন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরওয়ের অর্থায়নে এই আধুনিক শোধন কেন্দ্রটি জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসাবর্জ্যের নিরাপদ অপসারণ নিশ্চিত করতে এই উদ্যোগ পরিবেশবিদ মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর সবুজ হোসেন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, নিখোঁজ যুবকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

হাটিকুমরুলে বাসের চাপায় অটোভ্যানের যাত্রী মা-ছেলে নিহত, আহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সলঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ ২ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ফেয়ারডিল ও স্ক্যাফসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং নগদ টাকাও জব্দ করা হয়।

সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও উপজেলা ঘোষণার দাবিতে বিশাল র‍্যালি

সিরাজগঞ্জের সলঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে এক সর্বধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে সলঙ্গাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেন।